বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার - The News Lion

বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার

 


দি নিউজ লায়ন;   বুধবার রাতে বন দফতরের কর্মীরা বাগনানের চন্দ্রপুর থেকে একটি বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার করে।  বন দফতরের দাবি এটি সাধারণত পাহাড়ি এলাকায় পাওয়া যায়। কিন্তু কিভাবে এটা সমতলভূমিতে এল সেটা নিয়ে চিন্তিত তারা। বন দফতরের আশঙ্কা এই সরীসৃপ প্রানীটিকে পাচারের চেষ্টা হচ্ছিল কিন্তু কোন কারনে সেটা সম্ভব না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।


জানা গেছে বুধবার দুপুরে চন্দ্রপুরের বাসিন্দা জয়ন্ত সরকার তার বাড়ির কাছে একটি গাছে ক্যামেলিয়নটিকে দেখতে পান। সবুজ রঙের ছোট প্রাণীটিকে আগে কখনো না দেখায় কৌতূহলবশত সেটিকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনে রাখেন। পরে খবর পেয়ে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক চন্দ্রপুর গ্রামে যান এবং ক্যামেলিয়নটিকে দেখে বন দফতরে খবর দেন। পরে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতরের এক কর্তা জানান তা নিজে কিভাবে এখানে এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.